Shoal = A large number of fish swimming together as a group, A small hill of sand just below the surface of the sea.
Envisage = To imagine what will happen in the future, Suppose, Assume, Imagine.
Advent = The coming of an important event, person or invention.
Scale up = To increase.
Endeavour = An attempt to do something, especially something new or difficult.
Premises = The building and land near to it that a business owns or uses.
Uninterrupted = Not stopped or blocked by anything, Continuous.
Translation
Solar is one area of electrification where Bangladesh has done very well. সৌর বিদ্যুৎ হল বিদ্যুতায়নের এমন একটি খাত যেখানে বাংলাদেশ বেশ ভালো করেছে।
We are known globally for our solar projects, but it comes as a surprise when we see a private company take a chance when it sets up such a project in Jamalpur's Jamuna shoals to bring “light” to 100 households. আমরা বৈশ্বিকভাবে আমাদের সৌর প্রকল্পের জন্য পরিচিত, কিন্তু এটা আমাদের বিস্মিত করে যখন একটি বেসরকারি সংস্থা জামালপুরে যমুনার তীরে এমন একটি প্রকল্পের মাধ্যমে একসাথে ১০০ ঘরে আলো জ্বালায়।
The solar power project in question has, literally, transformed the lives of these people who could do very little after dusk. প্রশ্নবিদ্ধ সৌর বিদ্যুৎ প্রকল্প আক্ষরিকভাবে এসব মানুষের জীবনে পরিবর্তন এনেছে, যারা সূর্যাস্তের পর তেমন কিছুই করতে পারতো না।
Access to uninterrupted electricity now means that children are encouraged to go to schools because they can study at home. নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার দ্বারা শিশুরা বিদ্যালয়ে যাওয়ার প্রতি অনুপ্রাণিত হচ্ছে, কারণ তারা ঘরে লেখাপড়া করতে পারে।
It means cost savings for poor families who previously would have to burn precious kerosene for the lamps at home. এর দ্বারা সেসব গরীব পরিবারের খরচ বেচে যাচ্ছে যারা আগে ঘরে বাতি জ্বালাতে দামী কেরোসিন পোড়াতো।
Now, there is news and entertainment available through television that brings the world to the communities living in these remote areas. এখন প্রত্যন্ত এলাকায় বসবাসকারী লোকজনের কাছে টেলিভিশনের মাধ্যমে চলে আসছে সংবাদ এবং বিনোদন।
There is an economic angle to having electricity as well. বিদ্যুৎ পাওয়ার একটা অর্থনৈতিক দিক ও রয়েছে।
Local incomes get a boost as solar power allows for pumps to irrigate farmlands and local shops can light up their premises and hence keep their businesses open late for customers.স্থানীয় আয় বর্ধিত হয় কারণ সৌর বিদ্যুতের দ্বারা কৃষিজমিগুলোতে সেচ দেওয়া যায় এবং স্থানীয় দোকানগুলো তাদের প্রাঙ্গণগুলো আলোকিত করতে পারে এবং এর মাধ্যমে তারা দীর্ঘ সময় তাদের ব্যবসাগুলো তাদের ভোক্তাদের জন্য খোলা রাখতে পারে।
The project at Munnia Char was funded by UK's Department for International Development (DFID) and carried out by a Bangladeshi private company which used nearly a thousand panels producing about 250 kilowatts per hour of electricity. যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তর মুনিয়া চরের প্রকল্পটিতে অর্থায়ন করেছে এবং এটি বাস্তবায়ন করেছে বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা, যেখানে প্রায় এক হাজারটি প্যানেল ব্যবহার করে প্রতি ঘন্টায় ২৫০ কিলো ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়।
The community being benefitted by this endeavour is off the main electricity grid, but that is no longer a problem. এই প্রচেষ্টার ফলভোগীরা মূল বিদ্যুৎ গ্রীডের অংশ নয়, তবে তা এখন আর কোন সমস্যা নয়।
Thanks to the advent of these mini grids, it is envisaged that such projects can help other communities or areas get access to electricity for socio-economic benefits. এসব ছোট গ্রীডের সুফল এই যে, আর্থসামাজিক উন্নতির জন্য এসব প্রকল্প অন্যান্য সম্প্রদায় বা এলাকাকে বিদ্যুতের আওতায় আনবে এই প্রত্যাশা করা যায়।
With pre-paid digital metres in use, there is hardly any possibility of misusing electricity and with consumers pre-paying bills for using the resource. যেহেতু আগাম-প্রদেয় ডিজিটাল মিটার ব্যবহার করা হচ্ছে এবং ভোক্তারা তাদের সুবিধা ভোগের জন্য আগাম বিল পরিশোধ করছে, সেহেতু বিদ্যুৎ অপচয়ের কোন সম্ভাবনা নেই বললেই চলে।
Hence, there is every possibility that this is a model that can and should be replicated and scaled up, both at the project area and elsewhere. অতএব, এরকম সকল সম্ভাবনা রয়েছে যে এই মডেলটি প্রকল্প এলাকায় এবং অন্যত্র পুনরায় আরো ব্যাপকভাবে ব্যবহার হতে পারে এবং হবে।
No comments