The recent concern expressed by the UN human rights chief —that Myanmar's persecution of the Rohingya Muslim minority has the potential to spark regional conflict should be taken seriously by the international community and especially the countries in this region. জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন যে, আন্তর্জাতিক সম্প্রদায়গুলো এবং এই অঞ্চলের দেশগুলোর এটা গুরুত্বসহকারে ভাবা উচিৎ যে মায়ানমার তার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের প্রতি যে নিপীড়ন করছে তা আঞ্চলিক সংঘর্ষ সূচনা করতে পারে।
The UN human rights chief has warned that “if the Rohingya crisis were to spark a broader conflict based on religious identities, the ensuing disputes could be a cause for great alarm”. জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান হুশিয়ারি দেন যে, "যদি রোহিঙ্গা সংকটের ফলে আরো কোন বড় ধরনের ধর্মভিত্তিক সংঘর্ষ এর সূত্রপাত ঘটে তবে তার ফলে আসন্ন সংঘাত অনেক বড় বিপর্যয় ডেকে আনতে পারে।"
The reason for his misgivings is that so far no realistic solution has been agreed upon by Myanmar, the country that has forced 700,000 of its citizens to flee their homes after experiencing unbelievable violence and take refuge in Bangladesh. তার এই সন্দেহ প্রকাশের কারণ হল মায়ানমার একটি দেশ, যে তার ৭০০,০০০ জগণকে বাধ্য করেছে নিজেদের ঘর ছেড়ে বাংলাদেশে উদ্বাস্তু হতে সেখানে অবিশ্বাস্য হিংস্রতার শিকার হওয়ার পর, এখন পর্যন্ত কোন সত্যিকারের সমাধানে আসে নি।
Already there are more than three lakh Rohingyas in Bangladesh as a result of previous exoduses. বাংলাদেশে ইতিমধ্যে পূর্ববর্তী প্রস্থানের ফলে এক লাখের বেশি উদ্বাস্তু রয়েছে।
While the generosity of Bangladesh has been lauded by the international community, this does not help to solve the problem of continuing to give shelter to almost one million people in a country that is already burdened with overpopulation, poverty and acute scarcity of land. যদিও বাংলাদেশের মহত্ত্ব বিশ্ব সম্প্রদায় কর্তৃক সমাদৃত হচ্ছে, কিন্তু তা এই পূর্ব থেকেই জনাকীর্ণ, দরিদ্র এবং স্থানাভাবে ভুক্তভোগী দেশটিতে আরো প্রায় এক মিলিয়ন লোককে আশ্রয় দেওয়ার যে সমস্যা তা সমাধান করছে না।
International aid agencies, local NGOs and the government itself have all been working together but all their resources are overstretched, to say the least. আন্তর্জাতিক সাহায্য সংস্থা, স্থানীয় এনজিও এবং সরকার নিজে প্রত্যেকে একত্রে কাজ করে যাচ্ছে কিন্তু কম করে বললেও বলতে হয় তাদের সকল রসদ কম পড়ে যাচ্ছে।
So far the repatriation deal between Bangladesh and Myanmar does not give much reassurance regarding the safe return of all the refugees to their homeland. এখন পর্যন্ত বাংলাদেশ এবং মায়ানমার এর মধ্যকার প্রত্যাবাসন চুক্তি সকল উদ্বাস্তুর নিজ ভূমিতে ফিরে যাওয়ার ব্যাপারটা সুনিশ্চিত করে না।
There is no guarantee that once they go back, they will be treated with dignity, given full citizenship rights and that they will get back their homes. এখানে এমন কোন নিশ্চয়তা নেই যে, তারা ফিরে গেলে তাদের সাথে সম্মানের সাথে আচরণ করা হবে, তারা সব নাগরিক অধিকার পাবে এবং তারা তাদের ঘরগুলো ফিরে পাবে।
Myanmar has also refused entry to international humanitarian organisations to assess the situation. মায়ানমার জাতিসংঘ মানবাধিকার সংস্থার সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করার ব্যাপারেও অস্বীকৃতি জানিয়েছে।
In the wake of such hopelessness, tensions will mount within the refugee camps giving fodder to potential militancy to erupt with spillover effects to neighbouring regions. এ ধরনের আশাহত অবস্থায় উদ্বাস্তু শিবিরগুলোতে উত্তেজনা বৃদ্ধি পাবে যা জঙ্গিবাদকে উৎসাহিত করবে এবং এর ফলে আশেপাশের এলাকায় তা ছড়িয়ে পড়বে।
Is this a risk worth taking? এই ঝুঁকিটি কি নেওয়া উচিৎ হচ্ছে?
It is about time countries that have greater influence on Myanmar, start putting greater pressure on it to abide by the basic repatriation prerequisites, acknowledge the atrocities caused by its army and some citizens and take back the Rohingas giving them full citizenship rights. এখনি উপযুক্ত সময় যেসব দেশের মায়ানমারের উপর অনেক প্রভাব রয়েছে তারা মায়ানমারের উপর প্রচন্ড চাপ প্রয়োগ করুক যেন মায়ানমার প্রত্যাবাসন প্রক্রিয়ার পূর্ববর্তী মৌলিক কাজগুলো করে, তাদের সেনাবাহিনীর দ্বারা যে নৃশংসতা হয়েছে তা যেন স্বীকার করে এবং রোহিঙ্গাদেরকে পূর্ণ নাগরিক মর্যাদা দিয়ে ফিরিয়ে নেয়।
This they must do for their own security and that of the region. এই কাজটা তাদের করতে হবে তাদের নিজস্ব এবং এই অঞ্চলের নিরাপত্তা রক্ষার জন্য।
No comments